
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজের পর রাত ১০টার দিকে জেরিনের বাড়ির পাশে অপরিচিত কয়েকজনকে একটি গাড়িসহ চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগে। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগে ঘরে থাকা সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়।’
জেরিন বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করি। এর সূত্র ধরে আওয়ামী লীগের দোসরেরা আমার বাড়িতে আগুন দিয়েছে।’
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমি নিজেও গিয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৬ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে