
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরি নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলার আনিছপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।
এর আগে আজ সকাল ১০টার দিকে মাতামুহুরি নদীতে মাছ শিকার করতে নেমে দুজন নিখোঁজ হয়েছিলেন।
মরদেহ উদ্ধার হওয়া দুজনের নাম চকরিয়া পূর্ব বড় ভেওলার কালাগাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেরে মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের সিকদারপাড়ার আব্দুস ছালামের ছেলে মো. মুবিন (১৮)।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার সকালে মনছুর ও মুবিন মাছ শিকার করতে মাতামুহুরি নদীতে নামেন। ছোট ছোট বাঁশের খুঁটি দিয়ে ঘিরে নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীতে ডুব দেন দুজন। এরপর তাঁরা দুজন নিখোঁজ হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি করে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ডুবুরিদল এনে নদীতে তল্লাশী করার পর দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুজনই শখেরবশে মাছ শিকার করে। শ্রমিকের কাজের পাশাপাশি মাঝে মাঝে নদীতে মাছ করত। তাঁরা দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (টিম লিডার) সালা উদ্দিন বলেন, ‘ঘটনার উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরিদল আনা হয়। ডুবুরি দল আসার পর বিকেল ৪টা ২০মিনিটের দিকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাতামুহুরি নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে