
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি সোরে রানা।
থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মাদক ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেকের (৫০) বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ। কিছুদিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে আবারও তিনি মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। এদিকে তাঁর ছেলে শিপনও ডাকাতি, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তাঁরা বাবা-ছেলে এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনেককে আটক করে পুলিশ। এই সংবাদ পেয়ে তাঁর ছেলে শিপনসহ কয়েকজন মাদক কারবারি দুই দিক থেকে আক্রমণ করে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। মাদক কারবারিদের গুলিতে নবীনগর থানার পুলিশ পরিদর্শক মো. সোহেল ও উপপরিদর্শক রনি সোরে রানা গুলিবিদ্ধ হন।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, মাদক ব্যবসায়ী ও ডাকাত মন্নাফ ওরফে মনেক ও তাঁর ছেলে শিপন মাদক ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনেককে আটক করে। এ সময় মনেককে ছাড়িয়ে নিতে তাঁর ছেলে শিপন ও তাঁর সহযোগী সোহাগসহ আরও দুজন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকেন। পুলিশও আত্মরক্ষা করতে পাল্টা গুলি ছোড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় গুলিবিদ্ধ এসআই রনিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন বলেন, মাদক ব্যবসায়ী ও ডাকাত মন্নাফ ওরফে মনেক ও তাঁর ছেলে শিপনসহ সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে