
চট্টগ্রামের কর্ণফুলীতে ধারালো রামদা নিয়ে জমি দখলচেষ্টার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহজাহান (৩৯) যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। তিনি ওই উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের ফজল মেম্বারের বাড়ির মৃত বশির আহম্মদের ছেলে।
এর আগে সকালে এলাকায় রামদা হাতে জমি দখলচেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১০ সেকেন্ডের এই ভিডিওতে রামদা হাতে দৌড়ে এসে তাঁকে বলতে শোনা যায়, ‘রাস্তা বন্ধ কর, রাস্তা বন্ধ কর।’ মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার শাহজাহানকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। সেখানেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে