কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আশ্রয় শিবিরের বাইরে গিয়ে প্রশিক্ষণে অংশগ্রহনের অভিযোগে কক্সবাজারের উখিয়ায় ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার আশ্রয় শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার সকাল থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অনুমতি ছাড়া রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে। এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ জন রোহিঙ্গা আটক করা হয়। এছাড়া দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল ফোন ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়।
ওসি মো. শামীম হোসেন আরও বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে