
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়।
পরে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে সেটিকে উদ্ধার করে তীরে আনা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।
অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘ডলফিন জীবিত উদ্ধার হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো। যেহেতু মৃত সেজন্য ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে