
চট্টগ্রামের ফটিকছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা-পাতা বহনকারী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে মুহাম্মদ হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হেদায়েতুল্লাহ কুমিল্লা জেলার চাঁদপুর থানার মৃত আবদুল গণির ছেলে। কামলা হিসেবে কাজ খোঁজার জন্য ফটিকছড়িতে এসেছিলেন। অন্যদিকে আহত দুই ব্যক্তি হলেন মুহাম্মদ রাজু (২৫) ও মুহাম্মদ কাইয়ুম (২৫)।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক টুম্পা ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে। হতাহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সোমবার দুপুরে উপজেলার ভুজপুরে খৈয়াপুকিয়া সড়কে নসিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে