
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে ডুবে দেড় বছরের শিশু ওমরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটে। শিশুটি ওই গ্রামের মো. মোর্শেদ আলমের ছেলে।
মোর্শেদ আলম বলেন, ‘ওমর ঘরের ভেতর খাটের ওপর বসেছিল। সে একটু-আধটু হাঁটা শিখেছিল। পরিবারের সদস্যদের অগোচরে ওমর বাড়ির উঠানে উঠে আসা বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ শিশুটির মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মৃত অবস্থায় স্বজনেরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা তার হার্টবিট পাইনি। এই বন্যা পরিস্থিতিতে সাঁতার না জানা শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে