
চাঁদপুরে পুরোনো মাংস–কাবাব বিক্রির জন্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আবরার রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রির জন্য সংরক্ষণ করায় অরেঞ্জ ক্যাফের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের ইলিশ চত্বর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পুরোনো মাংস ও কাবাব বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় আবরার রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রির জন্য সংরক্ষণ করায় অরেঞ্জ ক্যাফের মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পুলিশের একটি দল সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে