
কুমিল্লা চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার চলাকালে কেন্দ্রের পাশের ভবনে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে স্কুলের তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনজন হলেন লোকমান হোসেন, খোরশেদ আলম বাবুল ও নন্দন চন্দ্র সাহা। তাঁরা পৌর সদরের চৌদ্দগ্রাম এইচ জে বালিকা উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষাকালে সরকারি নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা ভঙ্গ করে বালিকা উচ্চবিদ্যালয়টির পাশের ভবনে কোচিং সেন্টার পরিচালনা করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন শিক্ষককে আটক করা হয়। তাঁরা ৪৫ শিক্ষার্থী নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছিলেন। এ অভিযোগে তাঁদের স্কুল থেকে চাকরিচ্যুত করা হয়।
ইউএনও আরও জানান, এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সুপার নুরুল আমীন, একই কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষক নুর আমিন এবং অশ্বদিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মোহাম্মদ ফরিদ আহমদকে বহিষ্কার করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে