
ফেনীর সোনাগাজীতে কৃষক দলের সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় যুবদলের তিন কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরোনো সওদাগর হাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চরদরবেশ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার জামাল উদ্দিন খোকন (৩৪), মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩) ও মো. রুবেল (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরোনো সওদাগর হাট এলাকায় কৃষক দলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত হামলা চালালে যুবদলের তিন কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামাল উদ্দিন খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মোহাম্মদ আবদুল্লাহ টিটু বলেন, ‘আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরছিলাম। পথে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে আমাদের জখম করে। হামলাকারীদের মধ্যে ভোলা ওরফে ভোলন ও ইসরাফিলকে চিনতে পারলেও অন্যদের চিনতে পারিনি।’
আহত জামাল উদ্দিন বলেন, ‘মাদক কারবার ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ভোলন, ইসরাফিলসহ ১৫-২০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালিয়েছে।’
এ ব্যাপারে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, ‘হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত। যতদূর জেনেছি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এটি কোনো রাজনৈতিক হামলা নয়।’
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, ‘আহতরা যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনা জেনে হাসপাতালে ছুটে এসেছি। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।’
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন বলেন, ‘আহতদের একজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো সওদাগর হাট এলাকায় হামলায় যুবদলের দুই কর্মী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে