
নোয়াখালী জেলা শহর মাইজদীতে শাহরিয়ার হাসান রিমন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই। গতকাল রোববার বিকেলে মাইজদীর বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলায়।
জানা গেছে, রিমন নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, ‘আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক।’ পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়।
গতকাল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে হামলাকারীদের আটকের দাবিতে সুধারাম মডেল থানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে