
ভারতের বিএসএফ অবৈধভাবে দেশটিতে অবস্থান করা তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরে মামলা দেওয়া হলে ভারতের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) ও দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)। বাংলাদেশিদের সহায়তা করায় এক ভারতীয় নাগরিককেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানার সমরেন্দ্রনগরের সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। বিএসএফ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল জব্দ করে। তাঁদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী-৪ বিজিবির সিও লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, ‘তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাঁদের আটক করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে