বঙ্গোপসাগরে ট্রলার ডুবির পর কক্সবাজার সমুদ্র উপকূলে আরও এক জেলের মরদেহ ভেসে এসেছে। আজ রোরবার পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধারের কথা জানায় সি সেইফ লাইফগার্ডের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওসমান গণি।
মরদেহের পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলদের একজন বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্র ও শনিবার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে আরও পাঁচ জেলের মরদেহ ভেসে আসে।
এ বিষয়ে জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে মাছ ধরতে যাওয়া আটটি ফিশিং ট্রলারসহ অন্তত ৭০ জন জেলে নিখোঁজ ছিল। এ পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্য জেলেদের ভাগ্যে কী ঘটেছে তা বলা যাচ্ছে না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, ‘বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে