
কুমিল্লার হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হোমনা ওভারব্রিজ-সংলগ্ন হোমনা-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় হোমনা ওভারব্রিজ পার হয়ে সিএনজি পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে গেলে বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে