
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জাবেদ নাসিম রুবেল (৫৪) ও জহির উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত জাবেদ নাসিম রুবেল নিজেকে পূবালী, রূপালী, ডাচ্-বাংলা, মার্কেন্টাইল, ব্র্যাক ব্যাংক ও থ্রি-ডি গ্রুপের চেয়ারম্যান পরিচয় দিতেন। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু ঋণ প্রদানের লিফলেট, স্টিকার, ফরম ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমুল্যা বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বাঙ্গারা থানার পীর কাশিমপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে জাবেদ নাসিম রুবেল ও ঢাকার ডেমরা থানার পূর্বপাড়া রুস্তম আলী হাইস্কুল রোড এলাকার শামছুদ্দিনের ছেলে জহির উদ্দিন।
জানা গেছে, দুই বছরের বেশি সময় ধরে রুবেল ও জহির দেশের বিভিন্ন স্থানের সাধারণ লোকজনকে প্রথমে টার্গেট করতেন। তাঁদের দুর্বলতার সুযোগ নিয়ে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখাতেন। লাখ থেকে কোটি টাকার ব্যাংক ঋণ (লোন) নিয়ে দেবে বলে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিতেন। ঋণের ফরম পূরণের জন্য প্রথমে ফরম প্রতি ৩ হাজার ২০০ টাকা নেন। পরবর্তীকালে বিভিন্ন কাগজপত্রের কথা বলে আরও টাকা হাতিয়ে নেন। এলাকাভিত্তিক কয়েক শ লোকের কাছ থেকে ফরম পূরণ ও টাকা নিয়ে একসময় উধাও হয়ে যান তাঁরা।
এর ধারাবাহিকতায় আজ তাঁরা ট্রেনে নোয়াখালীর করমুল্যা বাজারে যান। সেখানে কয়েকজনের কাছ থেকে ফরমও পূরণ করে নেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। বাংলাদেশ ব্যাংকের ইইএফ লোন, বাড়ি, গাড়ি, ফ্ল্যাটসহ বিভিন্ন ধরনের ঋণের জন্য মানুষের কাছ থেকে ফরম নিয়েছে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে বলেও স্বীকার করেছেন তাঁরা।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চক্রটি বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ চক্রের দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ একই সঙ্গে এ ধরনের প্রতারক থেকে সাধারণ লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে