
ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লঞ্চের আসনে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের বরিশাল হোটেলের মোড়ে সুমন গাজীকে (৩৩) ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপর সুমন গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সুমন গাজী চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের স্বপন গাজীর ছেলে। পেশায় একজন ফার্নিচারের রং মিস্ত্রি।
আটকরা হলেন—মতলব চেঙ্গারচর পৌরসভা এলাকার বাসিন্দা একেএম সাহাবুদ্দিনের ছেলে বাবু আহমেদ প্রকাশ সুমন (২২), চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদীর হাসান আলীর ছেলে সবুজ প্রধানিয়া (২৩), একই এলাকার খোকন মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২৩), শহরের ট্রাক রোড এলাকার নাছির উদ্দিন মাঝির ছেলে সাজ্জাদ হোসেন আপন (২২) ও রহমতপুর আবাসিক এলাকার বিল্লাল খানের ছেলে সবুজ খান (২১)।
নিহত সুমনের ভাই বড় ভাই শরীফ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই রাতে এমভি সোনারতরী-৩ লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চের মধ্যে বাবু নামে এক যাত্রীর সঙ্গে লঞ্চের আসনে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। লঞ্চে থাকা অবস্থায় সহযোগীদের ফোন করে ঘাটে ডেকে আনে বাবু। আমার ভাই লঞ্চ থেকে নামলে তাঁরা ৭-৮ জন দেশীয় অস্ত্র ও ছুরি দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর আহত করে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে