
বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেন রুমিন ফারহানা। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় ছাত্রলীগের ধাওয়ার শিকার হন তিনি।
রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, রুমিন ফারহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাইল উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন। পরে রুমিন ফারহানার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড় আসামাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সরাইল ছাত্রলীগের শরিফ উদ্দিন বলেন, ‘রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকায় এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে আমরা তাঁকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তাঁর মিথ্যাচারকে প্রতিহত করা হবে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিসহ ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ ব্যাপারে জানতে রুমিন ফারহানা ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কলা করলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সরাইলে কর্মসূচি শেষে ফেরার পথে আওয়ামী লীগ আমার গাড়িতে হামলা করে’।
তবে সরাইল থানা-পুলিশের দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, ‘আসলে বিষয়টি ধাওয়া নয়। দু’পাশে নেতা কর্মীরা জড়ো হয়েছিল, পুলিশ তাদের সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে