কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সহায়তা দিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিনা মূল্যে এই খাদ্য সহায়তা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
পবিত্র রমজান উপলক্ষে ক্যাম্পেইনে দ্বীপের প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
সেন্টমার্টিনের অসহায় মানুষের সেবায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে