
দেশজুড়ে কারফিউ চলমান থাকলেও বিশেষ ক্ষেত্রে শিথিল করা হচ্ছে। কয়েক দিন ধরে চাঁদপুরে কারফিউ নিয়মমাফিক শিথিল করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে আজ শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় এই তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল সিদ্দিক।
এদিকে কারফিউ ঘোষণার পর থেকে স্থবির ছিল চাঁদপুরের স্বাভাবিক পরিস্থিতি। বন্ধ ছিল যাত্রীবাহী লঞ্চ এবং দূরপাল্লার বাস ও ট্রেন। তবে কারফিউ শিথিল হওয়ায় লঞ্চ ও দূরপাল্লার বাস পুরোপুরি চালু হয়েছে।
অন্যদিকে জেলায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় সাতটি মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর সদর মডেল, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে