নোয়াখালীর সোনাইমুড়ীতে এক সপ্তাহ ধরে নিখোঁজ অটোরিকশাচালক মো. হানিফের (৬০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ হানিফ সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তিনি মারা গেছেন।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ২১ জানুয়ারি নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি হানিফ। আজ দুপুরে স্থানীয় কয়েক ব্যক্তি হোসেনপুর খালের পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পেয়ে খালের কচুরিপানা সরিয়ে তাঁর লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল বা এর আশপাশে নিহতের অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওসি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে