
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার জিরো পয়েন্ট ও আশপাশের এলাকার বিদ্রোহীদের আস্তানা লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিদ্রোহীদের আস্তানা লক্ষ করে এসব বোমা নিক্ষেপ করা হয়। অবশ্য এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার বাইশফাঁড়ি সীমান্তের ৩৬-৩৭ নম্বর পিলার এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দা জমির আলী ও চাইছা অং তঞ্চঙ্গ্যা। তাঁরা বলেন, প্রায় দেড় বছর আগে মিয়ানমারের সরকারি বাহিনীর কাছ থেকে সীমান্তের চৌকিগুলো দখলে নিয়ে নেয় বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সশস্ত্র গোষ্ঠী। এ সময় উভয় পক্ষের অনেকে হতাহত হন। এরই জেরে পিছু হটা সরকারি বাহিনী তাদের কাছ থেকে কেড়ে নেওয়া চৌকিগুলো পুনরায় দখলে নিতে আজ এসব বোমা ছুড়েছে বলে শুনেছেন তাঁরা।
একাধিক সূত্র জানায়, বাইশফাঁড়ি সীমান্ত এলাকা দুর্গম হওয়ায় এই পথে প্রায় সময় রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার এই পথে মিয়ানমারের ৫৬ জন তঞ্চঙ্গ্যা উপজাতি অনুপ্রবেশ করে। আগেও বেশ কয়েকজন রোহিঙ্গাকে এ সীমান্তের বিজিবি সদস্যরা আটকের পর পুশব্যাক করেন।
স্থানীয়রা বলেন, পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে। প্রাণ বাঁচাতে তাঁরা এপারে পালিয়ে এসেছেন। তাঁরা সেখানে কৃষি ও জুম চাষ করে জীবন ধারণ করতেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের পুনরায় পুশব্যাক করা হচ্ছে। বিজিবি জওয়ানরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুধু রোহিঙ্গাদের পুশব্যাক নয়, সীমান্তের যাবতীয় চোরাচালান বন্ধে বিজিবি সজাগ রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে