
লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকায় মোবাইল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রামগতি উপজেলার চর আলগী গ্রামের জামালের বাড়ির মো. সেলিমের ছেলে মো. আরিফ হোসেন (১৯) এবং একই বাড়ির মো. মনিরের ছেলে মো. মোমিন উল্যাহ (২২)।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে আরিফ ও মোমিন মোটরসাইকেলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকার মোবাইল টাওয়ারের সামনে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরোহী ওই দুজন নিহত হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে