
কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোররাতে ঝাউবাগান এলাকা থেকে পরিত্যক্ত আইসগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদনকক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, টেকনাফর সিবিচ বিওপি থেকে আনুমানিক ৩ দশমিক ৩ কিলোমিটার উত্তরে নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকতে ঝাউবাগানের মধ্যে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ওই এলাকায় গিয়ে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে ঝাউবাগানে একটি গাছের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যমানের ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক লেফটেন্যান্ট মো. মুহতাসিম বিল্লাহ (শাকিল)।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে