ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ধানবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলো–গাড়ির চালক চট্টগ্রামের আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির জাহিদ হোসেন (২৫) ও ধানের বেপারি মো. সাজেদ মিয়া (২৪)। তবে আহতের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে ধানবোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়ির চালক, চালকের সহকারী ও ধান বেপারি ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মিরসরাইয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ির সামনের অংশ গাছের সঙ্গে আটকে যায়। সামনের অংশ কেটে লাশগুলো বের করা হয়েছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ধান বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং একজন আহত হয়েছে। নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে