রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা দীঘিনালা সড়কের ১৭ কিলোমিটার অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, খবর পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর সঙ্গে মাটি সরানোর কাজে যোগ দেন যুব রেডক্রিসেন্টের সদস্যরা। রাতে একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচলের পথ বের করা হয়। আজ সকালে আসে সড়ক জনপদ বিভাগের লোকজন। তাঁরা সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে দীর্ঘ ১০ ঘণ্টা ভারী যানচলাচল স্বাভাবিক করে।
আজ সোমবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ সময় সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয়।
ইউএনও রুমানা আক্তার বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায় ফলে মাঝেমধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে