কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে ধসে গেছে। আজ বুধবার সকালে সড়কটি ধসে যায়। এ দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহআলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আজ বুধবার সকালে সড়ক ধসের ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, সড়কের উত্তর পাশে রয়েছে মাছের প্রজেক্ট, দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের আশপাশে একটি কালভার্ট ছিল উক্ত কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের প্রজেক্টের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাছের প্রজেক্ট মালিক শাহ আলম সরকার বলেন, ‘যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে এখানে একটি কালভার্ট ছিল, এই কালভার্টটি বন্ধ করে দিয়েছে সড়কের পাশের বাড়ির শান্তি ভাই। ফলে সড়ক ধসে পড়েছে এতে করে আমার অনেক ক্ষতি হয়েছে, প্রজেক্টের সব মাছ চলে গেছে।’
এ বিষয়ে শাহআলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করিনি। যার মাছের প্রজেক্ট তারাই কালভার্ট বন্ধ করেছে।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। মৎস্য প্রজেক্ট মালিককে বলে এসেছি সড়ক মেরামত করে কালভার্টের মুখ দেওয়ার জন্য।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করা হবে। মৎস্য প্রজেক্ট মালিককে নোটিশ করেছি যাতে করে মাছ চাষ আইন মানতে বলেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে