
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রী প্রাণ হারিয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো ওই গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে পাখি আক্তার (৭) ও সাইফুর রহমান মাসুদের মেয়ে আলিশা খাতুন (৭)। উভয়ে ফকির মার্কেট নুরানি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার জানান, দুই শিশু মায়েদের অগোচরে পুকুরে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে একজনের লাশ ভেসে উঠলে খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে