
৪০ জন প্রতিবন্ধী ভিক্ষুককে রাস্তা থেকে এনে চাকরি দিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সংস্থাটির পরিচ্ছন্নতা বিভাগে তাঁদের চাকরি হয়। ভিক্ষুক পুনর্বাসনের উদ্দেশ্যকে সামনে রেখে এই চাকরি দেওয়া হয়। ভিক্ষাবৃত্তি ছেড়ে তাঁরা চাকরি চালিয়ে যান ১০ বছর। কিন্তু হঠাৎ ২০২১ সালে চলে যায় তাঁদের চাকরি। আবার শুরু হয় মানবেতর জীবন। বাধ্য হয়ে এসব ব্যক্তিকে আবার ফিরতে হয় ভিক্ষাবৃত্তিতে।
চাকরিচ্যুত ৪০ ব্যক্তির মধ্যে ২৫ জন ভিক্ষাবৃত্তির ফাঁকে চালিয়ে যান চাকরি ফিরে পাওয়ার আইনি লড়াই। ভিক্ষার টাকা জমিয়ে চালানো আইনি লড়াইয়ের পাশাপাশি মানববন্ধন, অবস্থান কর্মসূচি থেকে সংসদ সদস্য-মন্ত্রীর দ্বারেও ঘুরেছেন অনেকে। চাকরি পুনর্বহালের আবেদন করেন মেয়রের কাছেও। কিন্তু সবাই আশ্বাস দিলেও কাজ হয়নি। অবশেষে উচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেখানে আইনি লড়াইয়ে পেয়ে যান জয়।
উচ্চ আদালতের আদেশে পরিচ্ছন্নতাকর্মী প্রতিবন্ধী এসব ব্যক্তির চাকরিচ্যুতি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি চাকরিতে পুনর্বহালের আবেদনটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার উচ্চ আদালতের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ এই রুল এবং নির্দেশনা জারি করেন।
চাকরিচ্যুত ব্যক্তিদের পক্ষে উচ্চ আদালতে রিটসহ আইনি সহায়তাকারী আইনজীবী হলেন খালেদ সাইফুল্লাহ ও গোলাম মাওলা মুরাদ। তাঁরা জানান, একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরিতে থাকা প্রতিবন্ধী ভিক্ষুকেরা চাকরি চলে যাওয়ার পর পুনর্বহালের আবেদন নিয়ে অনেকের কাছে যান। সব জায়গায় ব্যর্থ হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে চাকরি পুনর্বহালের আদেশ ও নির্দেশনা আসে।
২০১১ সালে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪০ জন প্রতিবন্ধী ভিক্ষুককে দিনে ২০০ টাকা বেতনে চাকরি দেয় সিটি করপোরেশন। কিন্তু ২০২১ সালে কোনো নোটিশ ছাড়াই তাঁদের কাজ থেকে বিরত রাখে চসিকের পরিচ্ছন্ন বিভাগ।
প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষে সব আন্দোলন ও পদক্ষেপে নেতৃত্ব দেওয়া কামাল হোসেন বলেন, ‘আমার দুই পা অচল হওয়ায় হাঁটতে পারি না। হস্তচালিত ভ্যানে চলাফেরা করতে হয়। উচ্চ আদালতের রায়ে আমরা আশায় বুক বেঁধে আছি চাকরি করে পরিবার নিয়ে কোনো রকমে চলার জন্য।’ ২৫ জনের ভিক্ষার টাকা জমিয়ে আইনি লড়াই চালানো হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে