
চট্টগ্রাম নগরীতে বাসায় ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সোহেল (৪৯) নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সোহেল চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকার জামাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রশীদ বলেন, ‘ঘটনার সময় সোহেলের বিরুদ্ধে ৩০২ ও ৩৯৪ দুটি ধারায় মামলা হয়েছিল। ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একই রায়ে দণ্ডবিধির ৩৯৪ ধারায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল নগরের কোতোয়ালি এলাকায় রোকসানা আক্তার মনি নামে এক ব্যবসায়ীর স্ত্রী খুন হন। মূলত ওই বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশ করেছিলেন পূর্বপরিচিত সোহেল। প্রথমে বাসায় প্রবেশ করে ব্যবসায়ীর স্ত্রী থেকে কিছু টাকা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর বাসার ভেতর আগুন ধরিয়ে দেন।
এই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এই মামলার মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে