
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দমিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এএম উচ্চবিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক, উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমুখ।
সমাবেশে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক বলেন, ‘আমার ছেলের যে স্বপ্ন, চিন্তাচেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য, সে স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। তার স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন। সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।’
এ সময় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি ও সদস্যরা আজকে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে নতুন এই দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে