
দেশ যাতে করে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের মুখোমুখি না পড়ে, সে জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অস্থিরতা মোকাবিলার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি।
কুমিল্লার পদুয়ার বাজারে আজ রোববার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ভবনে ফলদ, সৌরশক্তিচালিত ডাগওয়েল ও ড্রিপ সেচ প্রদর্শনীর প্লট স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় এ কথা বলেন কৃষিমন্ত্রী।
বিশ্ববাজারে তেলের দাম কমে এলে প্রধানমন্ত্রী আবার তেলের দাম কমিয়ে আনবেন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, এর জন্য সরকার দায়ী নয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই এর জন্য দায়ী। যুদ্ধের এই অস্থিরতা মোকাবিলার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে, যাতে করে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের মুখোমুখি না পড়তে হয়। আমরা সহনশীল পর্যায়ে থাকতে পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএসডিসির প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বাংলাদেশর ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন শতাধিক কৃষি কর্মকর্তা ও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্তরা অংশ নেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে