
কুমিল্লার তিতাস উপজেলায় তসলিমা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সেলিম মিয়ার (৪২) স্ত্রী।
নিহতের ছেলে রমজান (১৪) বলে, ‘আমার বাবা ইয়াবা সেবন করেন। রাতে বাবার শার্টের পকেটে অনেকগুলো ইয়াবা পায় মা। এই নিয়ে মায়ের সঙ্গে বাবার বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে বাবা মাকে মারধর করেন। পরে সকালে বাড়ির আতাগাছের সঙ্গে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।’
শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মোস্তাক ভূইয়া বলেন, ‘সেলিম একজন মাদকসেবী। মাদক সেবনে বাধা দেওয়ায় তিনি স্ত্রীকে মারধর করেন। এ কারণে তসলিমা আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজহার ভূইয়া বলেন, ‘বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিই। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৭ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে