কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ নুরুনবী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের বারোআউলিয়ানগর গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ নুরুনবী কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারোআউলিয়ানগর গ্রামের মৃত আকবর আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘রোববার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় কাকারা ইউনিয়নের পাহাড়ি এলাকা বারোআউলিয়ানগর গ্রামে বাড়ির পাশে আম কুড়াতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হন নুরুনবী। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে