
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার করুণানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার দায় স্বীকার করেছেন।
এ দিকে আজ সকালে নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে রামগতি থানায় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার জাকির হোসেন সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
নিহতরা হলেন রামগতি উপজেলার চরবাদামের চর কলাকোপা এলাকার বাদশা মিয়া ও তাঁর মেয়ে রাশেদা আক্তার।
পুলিশ ও এলাকাবাসী বলছে, চার বছর আগে রাশেদা ও জাকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে পারিবারিক বিরোধ লেগে ছিল। যৌতুকের টাকার জন্য রাশেদা আক্তারের ওপর জাকির হোসেন সুমন নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তাঁর পরিবারের লোকেরা। একপর্যায়ে রাশেদাকে বাড়িতে নিয়ে আসেন তাঁর বাবা-মা। ২০ দিন আগে গোপনে রাশেদা আক্তারকে অন্যত্র বিয়ে দেয় তাঁর পরিবার।
এদিকে অনেক দিন পার হলেও স্ত্রী রাশেদা ফিরে না আসায় বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান জাকির হোসেন সুমন। তখন স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব নিয়ে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রী রাশেদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রাশেদার বাবা বাদশা মিয়া ও মা আঙ্কুরি বাধা দিতে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা আক্তার ও তাঁর বাবা বাদশা মিয়া মারা যান। আহত অবস্থায় আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, মাগরিবের নামাজ পড়ছিলেন রাশেদা আক্তারসহ পরিবারের লোকজন। নামাজ শেষ করে বসে ছিলেন তাঁরা। হঠাৎ ঘরে ঢুকে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় রাশেদার বাবা-মা বাধা দিতে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান জাকির। এতে বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার জন্য জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করার মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। অল্প সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে