
রোহিঙ্গাদের দুই সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে চলা আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা। গতকাল মঙ্গলবার পৃথক তিনটি ঘটনায় চার রোহিঙ্গা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। উখিয়ার ১৫, ১৭ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. জোবায়ের (১৬), আনোয়ার সাদেক (১৭), আবুল কাশেম (৩৪) ও ইমাম হোসাইন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাত ১০টার দিকে আরসার ১৫-২০ জনের সন্ত্রাসী দল ১৫ নম্বর জামতলী ক্যাম্পে অপর রোহিঙ্গা গ্রুপ আরএসওর সদস্যদের ওপর আগ্নেয়াস্ত্র ও দা-ছুরি নিয়ে হামলা চালায়। এ সময় চার রোহিঙ্গা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. জোবায়ের নামে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আনোয়ার সাদেক নামে অপর এক রোহিঙ্গা কাশোর মারা যায়।
নিহত মো. জোবায়ের ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লকের মোহাম্মদ আলীর ছেলে এবং আনোয়ার সাদেক একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শফিকের ছেলে।
রাত ৯টার দিকে আরসার হামলায় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবুল কাশেম নামে আরও এক রোহিঙ্গা নিহত হন বলে জানান উখিয়া থানার ওসি।
আরসার ৯-১০ জনের একটি সশস্ত্র দল ওই যুবককে শেড থেকে তুলে নিয়ে উপর্যুপরি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহত আবুল কাশেম (৩৪) ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবুল বশরের ছেলে।
এর আগে বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসাইন নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় রোহিঙ্গাদের সূত্র জানা গেছে, নিহত ইমাম হোসাইন আরসার সাবেক সদস্য।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, ‘ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের তৎপরতা অব্যাহত আছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৩ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে