কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থা জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দলের সদস্যরা। আজ রোববার বেলা ১১টার দিকে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরী এইচ স্ট্যানটনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় তারা ক্যাম্প ইনচার্জের সঙ্গে দেখা করেন। পরে ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ/ ১ ব্লক ঘুরে দেখেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে