
ফেনীতে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। দুটি মামলাতেই বিএনপি ও সহযোগী সংগঠনের ৮৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
গতকাল মঙ্গলবার রাতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হায়াত উল্যা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। একটি মামলা পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে এবং অপরটি পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা হয়েছে।
দুটি মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, যুবদলের জাকির হোসেন, আনোয়ার হোসেন পাটোয়ারী ও পৌর বিএনপির নেতা মেজবাহ উদ্দিন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার বিএনপির পদযাত্রার সময় ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামি করা হয় ৮৮ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে ফেনীতে বিএনপির পদযাত্রা শেষে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক, পথচারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। হামলা করা হয়েছে ফেনী প্রেসক্লাবসহ বিভিন্ন আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো ফেনী শহর রণক্ষেত্রে পরিণত হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে