
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের কথা সঠিক না। বইয়ের মধ্যে কী আছে নিজেরা পড়ে দেখবেন। তারা (সমালোচনাকারী) কী বলে, সেটি বিশ্বাস করবেন না।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন, বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি, আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দেব। এই দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায়—সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ব্যাপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মন্ত্রী নীলকমল ইউনিয়নের ১ নম্বর থেকে শুরু করে ৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠেও উঠান বৈঠক করেন এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য দেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করবেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে