ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও জাল ভোট দিতে গিয়ে দুইটি ভোটকেন্দ্র থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং গাবতলা হাজী আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।
আলী আজম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পুষ্পেন সাহা বলেন, ‘এই কেন্দ্রে দরবারপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৪ হাজার ৮৫৪ জন ভোটার এগারোটি বুথে ভোট দিচ্ছে। বেলা ১২টা পর্যন্ত ৫২২ ভোট পড়েছে। কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছে।’
ফুলগাজী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে।’
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দুইটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদারের সঙ্গে লড়ছেন জিএমহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর উল্ল্যাহ মজুমদার।
ভাইস চেয়ারম্যান পদে মাহাবুবুল হক কালা, অনিল বনিক, আবদুর রহিম পাটোয়ারি ও সাইফুদ্দিন মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফুলগাজী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে ৫৪ হাজার ৭৬০ জন পুরুষ এবং ৫০ হাজার ৯১১ জন নারী ভোটার রয়েছে। নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নের ৩২টি ভোট কেন্দ্রের ২৪৪ বুথে ভোট গ্রহণ চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে