
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকের হামলায় নৌকা প্রতীকের এক সমর্থক নিহত হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে বদরখালী ইউনিয়নের হাফেজখানা সড়কে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণী আজ সোমবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নম্বর ওয়ার্ডের ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মুসার ছেলে। তিনি নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগ্নে। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বদরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুরে হোছাইন আরিফ ভোটের ফলে এগিয়ে আছেন জেনে তাঁর কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল করে। মিছিলটি রাত পৌনে ১১টার দিকে গাউছিয়া মসজিদ হেফজখানা এলাকায় পৌঁছালে বিদ্রোহী প্রার্থী (চশমা মার্কা) হেফাজ শিকদারের শতাধিক সমর্থক ওই মিছিলে হামলা চালায়।
এ হামলায় গুরুতর আহত হন গিয়াস উদ্দিন মিন্টু। রক্তাক্ত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে চকরিয়ায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে