
চাঁদপুরের মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
লিটন খানের বাড়ি ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের বাবা। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ।
স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির পাশের খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে লিটন খানকে খৈয়া গোখরা সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তিনি সাপটি জালে আটকে বাড়িতে নিয়ে আসেন। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজন লিটনকে রাত সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঢ়ীকান্দি গ্রামের মো. সৈয়দ খান জানান, লিটন কৃষিকাজ করতেন। শখের বসে খালেবিলে মাছ ধরতেন। গতকাল সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং জাল দিয়ে মাছ সংগ্রহ করতে গেলে খৈয়া গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হাসিবুল ইসলাম বলেন, খৈয়া গোখরা সাপের কামড়ে শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরে। সাপের কামড়ানোর পর লিটনকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে