
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস (২৬) নামে আরকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক সদস্যকে আটক করেছে। তাঁর কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩৫ ব্লকে এ অভিযান চালানো হয়।
মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা হাসান আহমেদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
মো. ইকবাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধফেরত ও সন্ত্রাসী সংগঠন আরসা সদস্য মোহাম্মদ ইলিয়াসের অবস্থানের খবর পায় এপিবিএন। এর ভিত্তিতে ২০ নম্বর ক্যাম্পের এম/৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকান সংলগ্ন বাঁশের ব্রিজ থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে