কক্সবাজারের টেকনাফে ছদ্মবেশে অভিযান চালিয়ে দুটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত মো. আবুল কাশেম নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের উত্তর দমদমিয়ার মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আবুল কাশেম স্থানীয় এজাহার মিয়ার (মৃত) ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘মডেল থানার এসআই হুসাইন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশে অভিযান পরিচালনা করে পৃথক দুটি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে।’
গ্রেপ্তার বৃদ্ধের বরাত দিয়ে ওসি জানান, তিনি ১০ বৎসর আগে কারাগার থেকে জামিন পেয়ে পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন। একপর্যায়ে দমদমিয়া মাজারের খাদেম হন। লম্বা চুল ও দাড়ি রাখেন।
আবুল কাশেমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে