
কক্সবাজারের চকরিয়ায় আব্দুর রহমান (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিভার্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে মালুমঘাট বাজার থেকে তাঁকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত আবদুর রহমান পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি মালুমঘাট ডুমখালী এলাকার আমির হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বেরিয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ (সোমবার) উপজেলার মালুমঘাট বাজারের একটি হোটেলে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রহমানসহ আরও কয়েকজন। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৮-৯ জন দুর্বৃত্ত আব্দুর রহমানকে পার্শ্ববর্তী রিজার্ভপাড়ায় নিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ইফতারের আগে আব্দুর রহমানকে তুলে নিয়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। তাঁর চোখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখন ঘটনাস্থলে আছি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে