
ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা আয়েশা বেগমের। কেন্দ্রের পাশে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আজ রোববার লক্ষ্মীপুর-২ আসনের রায়পুর উপজেলার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আয়েশা বেগম উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাখালিয়া এলাকার লালগাজি মিঝি বাড়ির বাসিন্দা।
রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা আয়েশা বেগমের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ তিনি স্বজনদের সঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে