চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল চুরির অপবাদ দেওয়ায় মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার হেঁয়াকো বেক বাজার এলাকায় ফার্নিচারের নকশার কাজ করতেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে ভূজপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভুজপুর থানা-পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামকে বেক বাজারের উসমান নামে এক ফার্নিচার কারিগরের মোবাইল চুরির সন্দেহ করা হয় রফিকুলকে। পরে সালিসির জন্য গতকাল রোববার সকালে কয়েকজন মিলে রফিকুলকে স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কমলের অফিসে নিয়ে যান। সেখানে চার ঘণ্টা আটকে মারধর করেন। পরে রফিকুলের আত্মীয়রা ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে উদ্ধার করে।
আরও জানা গেছে, এ ঘটনার পর বিকেলে রফিক নিজ বাড়িতে এসে বিষপান করেন। পরে তাঁর স্ত্রী কুলসুমা বেগম প্রতিবেশীদের সাহায্যে স্থানীয় বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায়। তাঁর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
এ বিষয়ে রফিকুলের স্ত্রী বিবি কুলসুমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধের কারণে কৌশলে আমার স্বামীকে হত্যা করেছে। আমার স্বামীকে অন্যায়ভাবে আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান কমল ও তার সাঙ্গো-পাঙ্গোরা বন্দী রেখে মারধর করেন। সেখান থেকে টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে হয়েছে। পরে অপমানে সে বিষপান করেছে।’
তবে মুক্তিপণ আদায়ের কথাটি ভিত্তিহীন দাবি করে কামরুজ্জামান কমল বলেন, ‘রফিকুল মোবাইল চুরি করে তাঁর দোকানে কাঠের নিচে লুকিয়ে রাখে। সেখান থেকে খোঁজাখুঁজির পর মোবাইলটি উদ্ধার করা হয়। প্রথমে চুরির কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে। এ সময় স্থানীয় লোকজনের সামনে তার আত্মীয়স্বজনের কাছে তাঁকে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে