
বান্দরবানে রুমায় অপহৃত সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ তিনজনকে অপহরণের ঘটনায় দুজনকে ছেড়ে দিয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ওই দুজনের নাম মামুন ও আবদুর রহমান। তবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন কেএনএফের আস্তানায় বন্দী রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসী জানান, গত বুধবার দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ও রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন সীমানা রেখা লুংথাসি ঝিরি থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৯ জনকে ধরে নিয়ে যায় কেএনএফ সশস্ত্র সদস্যরা। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে একই দিন সন্ধ্যায় ছয়জনকে ছেড়ে দিলেও অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তাঁরা হলেন সেনাবাহিনীর ২৬ নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলোয়ার হোসেন (৫৪), তাঁরই গাড়িচালক মো. মামুন (২৯) ও নির্মাণশ্রমিক আবদুর রহমান (২৭)। ঘটনার পর থেকে ওই এলাকার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সাত লাখ টাকা মুক্তিপণ দাবির কথা জানা গেলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘অপহরণের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
রুমা জিপ মালিক-চালক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, চালক মামুনসহ দুই শ্রমিককে ছেড়ে দিয়েছে। ছাড়া পাওয়া দুজন রুমা সদরে আসছেন। তাঁদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে বলে উল্লেখ করে জানিয়েছেন দুই শ্রমিক এখন পথিমধ্যে আছে।
এদিকে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে সম্প্রতি রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণের ওপর প্রশাসন অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনীসহ র্যাবের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে