
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় গত পাঁচ দিনে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চান্দগাঁও থানা–পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই ব্যাটারিচালিত রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ২৩ এপ্রিল সকালে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক থেকে তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। ওই ঘটনায় ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় আজ পর্যন্ত পুলিশের ধারাবাহিক অভিযানে ৫৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে আজ সর্বশেষ পাঁচজন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার দিন ভাঙচুর, নাশকতা, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যে, সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওই দিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত বিভিন্ন রিকশার গ্যারেজগুলো বন্ধ করে দেওয়া হয়।
আজ গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন শাকিল (২৬), মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), জুয়েল (৩০) ও সালাউদ্দিন (২৫)।
চট্টগ্রাম নগর পুলিশ সম্প্রতি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। ২৩ এপ্রিল পর্যন্ত নগর ট্রাফিকের চার বিভাগের অভিযানে ৩ হাজার ১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দের কথা জানিয়েছিল নগর পুলিশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে