
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল (মঙ্গলবার) আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে ওই দিন দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আল আমিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।’
পুলিশ জানায়, গত সোমবার সকালে নগরীর বন্দর বিভাগের সার্জেন্ট আল আমিন যানজট নিরসনে মইজ্জ্যেরটেক এলাকায় দায়িত্ব পালন করেছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তিনি। আটকের পর ২০ থেকে ২৫ জন লোক সার্জেন্ট আল আমিনের ওপর হামলা করে শরীরে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়।
ওই স্থানে থাকা অপর ট্রাফিক পুলিশ সদস্য মো. আনোয়ার হোসেন রক্ষা করতে গেলে তাঁকেও মারধর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনায় জড়িত উপজেলার শিকলবাহা ইউনিয়নের আবুল কালাম (৫০), মো. সালাউদ্দিন (২৪) ও আব্দুল মোতালেব নিশান (১৬) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী সার্জেন্ট মো. আল আমিন বলেন, ‘মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা আটক করে ব্যবস্থা নেওয়ার সময়ই ২০-২৫ জন লোক এসে আমাদের মারধর করে। শরীরে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়।’
কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে দায়িত্ব পালনকালে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা আটক করে ব্যবস্থা নেওয়ার সময় আমাদের দুই সদস্যকে মারধর করে তারা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে